• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাসপোর্ট জটিলতায় ইতালিতে অবৈধ হওয়ার পথে বাংলাদেশিরা 

     admin 
    06th Apr 2022 4:48 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক:ইতালিতে ৪১টি হোম শেল্টার রয়েছে। এসব হোম শেল্টার থেকে প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সামনে এসেছেন তাদের পাসপোর্টের নাম-ঠিকানা ও জন্মতারিখ পরিবর্তনের মেয়াদ বাড়ানোর দাবিতে। কারণ, ২৮ এপ্রিলের পর পাসপোর্টে আর কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

    এর ফলে প্রায় ১০ হাজার বাংলাদেশি পাসপোর্টে নাম, জন্মতারিখ পরিবর্তন করতে না পেরে ইতালিতে অবৈধই থেকে যাচ্ছেন। তাই সোমবার (৪ এপ্রিল) পাসপোর্টের তথ্য পরিবর্তনের দাবিতে রোম দূতাবাসের সামনে মানববন্ধন করেছেন এসব অসহায় অভিবাসীরা।

    এই প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে ইতালির বিভিন্ন হোম শেল্টারে অবস্থান করছেন। মানববন্ধন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এ স্মারকলিপি গ্রহণ করা হয়।

    এ সময় ইতালির বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী বলেন, তাদের সবাইকে তথ্য পরিবর্তন করে পাসপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি।

    অবৈধ অভিবাসীদের অধিকাংশই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন। আসার সময় দালালদের খপ্পরে পড়ে নাম-ঠিকানা এমনকি জন্মতারিখও পরিবর্তন করেন তারা। ফলে ইতালিয়ান ডকুমেন্টস হাতে পেলেও পাসপোর্টের অভাবে তারা অবৈধ হতে চলেছেন।

    ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশির বসবাস। এদের মধ্যে অবৈধ অভিবাসীরা পাসপোর্ট না পেলে তাদের অবৈধ হিসেবেই থেকে যেতে হবে। কেননা আর্থিকভাবে অসচ্ছল অনেকের পক্ষেই দেশে ফেরার অর্থ জোগাড় করা সম্ভব হবে না।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930