• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাবেক এমপি বদির বিরুদ্ধে ২ নেতাকে মারধরের অভিযোগ 

     admin 
    23rd Apr 2022 10:07 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক:টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা নেতাদের উপস্থিতিতে দুই নেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার ভাই আবদুস শুক্কুরের বিরুদ্ধে। বদির কথার বিরোধিতা করায় এই দুই নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ।শুক্রবার (২২এপ্রিল) টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন ইফতারের আগে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলমসহ অন্যান্যদের উপস্থিতিতে এ মারধরের ঘটনা ঘটে। তবে এ ঘটনার কিছুই জানেন না বলে দাবি করেছেন শাহ আলম।

    ভিডিওতে দেখা যায়- টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মো. ইউছুফ ভুট্টোকে মারধর করছেন বদি ও তার ভাই।

    মারধরের শিকার মো. ইউছুফ মনো সম্পর্কে বদির আপন মামাতো ভাই। তিনি দাবি করেন, ‘বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সদস্য বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আমি তার বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে তার ক্যাডার বাহিনীকে ডেকে এনে আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসা যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টোকেও একইভাবে মারধর করেন বদি ও তার লোকেরা।’ এ ঘটনায় তিনি এবং ভুট্টো আহতাবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন।

    টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বলেন, পৌর আওয়ামী লীগের সম্মেলনের জন্য জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা ছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত দাশ, ইউনুস বাঙালি, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশরসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।

    টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৩ বছর আগে। আর এদের অধীনে ৯টি ওয়ার্ডের কমিটি হয়েছে ২ বছর অতিক্রম করেছে। ওয়ার্ড কমিটিগুলো একটিও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এই কমিটি দিয়ে সম্মেলন করা নিয়ে সন্দিহান নেতাকর্মীরা। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলনের দাবি ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে এমপি বদি, তার ভাই শুক্কুরসহ অন্যান্যরা ২ নেতাকে মারধর করেছে।

    এ ব্যাপারে জানতে চাইলে জেলা সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম রাজা বলেন, ‘শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। এর বাইরে কোনো কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।’

    বিষয়টি নিয়ে কথা বলতে বদির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তার তিনটি নম্বরের ২টি বন্ধ পাওয়া যায়। আর একটি খোলা থাকলেও তিনি ফোন রিসিভ করেননি।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930