• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফজলে রাব্বী মিয়া সংসদের গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন: শাজাহান খান 

     admin 
    26th Jul 2022 1:20 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক:ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাতবারের সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, জাতীয় সংসদের একজন পার্লামেন্টারিয়ান (সংসদে বিচক্ষণ বক্তা) হিসেবে তার জুড়ি নেই। রাজধানীর জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজায় অংশ নিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শাজাহান খান বলেন, আওয়ামী লীগে তিনি যতদিন ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক সৈনিক হিসেবে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য তার যে কর্মকা-, তিনি তা পরিচালনা করেছেন। তিনি তার কর্মকা-ের মাধ্যমে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, পার্লামেন্টারিয়ান হিসেবে তার যোগ্যতা অসামান্য। তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা অবিস্মরণীয়। আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তার রুহের মাগফিরাত কামনা করি।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    July 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031