• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত! 

     Kabir Hossain Babu 
    14th May 2025 4:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : আজকের তথ্যচিএ :

    নারায়ণগঞ্জ আড়াই হাজারে জামান হোসেন নামে এক অটোরিকশা চালক হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারে বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)। সেই সাথে নিহত জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

    কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।

    আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি অটোরিকশা চালক জামানের লাশ হিসেবে সনাক্ত করে তার পরিবার। সেই সাথে এই ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    May 2025
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031