• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিপুল পরিমাণে অবৈধ ভারতীয় শাড়ি থ্রি পিস সহ গ্রেপ্তার—১ 

     admin 
    02nd Jun 2025 8:51 am  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ আজকের তথ্যচিএঃ

    নারায়ণগঞ্জের বন্দর থেকে বিপুল পরিমান চোরাচালানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস সহ ০১ জনকে আটক করেছে র‍্যাব-১১। শনিবার ৩১ মে রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় নিয়মিত টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের শুল্ক-কর ফাঁকি দেওয়া ভারতীয় শাড়ি ও খ্রী ভর্তি একটি কাভার্টভ্যান আটক করে।
    এসময় চোরাকারবারে জড়িত কাভার্টভ্যান চালক মোঃ মিকাইল হোসেন রয়েল (৩১) নামে একজনকে আটক করা হয়। সে যশোর জেলার মনিরামপুর থানার আবুল হোসেনের ছেলে।

    র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধভাবে ভারতীয় শাড়ি ও থ্রী-পিসসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী পরিবহন যোগে কুমিল্লা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এমন গোপন তথ্যে উক্ত বন্দর থানার মদনপুরে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী
    সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশী করে ৩৬১৩ (তিন হাজার ছয়শত তের) পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ (তিনশত চুয়ান্ন) পিস ভারতীয় থ্রি-পিস মালামাল সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

    এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30