• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদক সম্রাজ্ঞী মুনা যৌথ বাহিনীর হাতে গ্রেফতার জব্দ মাদক ও আটক মুনা! 

     admin 
    02nd Jun 2025 11:44 am  |  অনলাইন সংস্করণ

    আজকের তথ্যচিএঃ বিশেষ প্রতিনিধিঃ

    নরায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ নারী আটক!নারায়ণগঞ্জের বন্দরে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মোনা নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী।থানা পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীর নেতৃত্বে রোববার (১ জুন) দিনগত রাতে উপজেলার সোনাকান্দা এলাকায় টানা চার ঘণ্টাব্যাপি মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

    পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নির্মূলে সোনাকান্দা এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানায় অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয় টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায় জড়িত অভিযুক্ত মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ মোস্তফা ও রুবেল। তবে ঘটনাস্থল থেকে তাদের তিনজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

    থানা পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীর নেতৃত্বে রোববার (১ জুন) দিনগত রাতে উপজেলার সোনাকান্দা এলাকায় টানা চার ঘণ্টাব্যাপি মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

    পরে মাদকের ওই আস্তানায় ব্যাপক তল্লাশি করে ২টি ইয়াবা ট্যাবলেট, ১০টি মদের বোতল, ১১টি দেশীয় অস্ত্র এবং ৮টি মোবাইল ফোন জব্দসহ মোনা নামে এক নারীকে আটক করা হয়। যিনি এই মাদকের আস্তানায় মাদক ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী এবং পলাতক তিনজন মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

    অভিযান শেষে জব্দ মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্রগুলো আলামত হিসেবে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আটক নারী ও পলাতকদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক নারীর বিরুদ্ধে এরআগে কোনো মামলা আছে কিনা সে বিষয়টি আমরা যাচাইবাছাই করছি।’

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30