নিজস্ব প্রতিবেদক: আজকের তথ্যচিএঃ
জনতার গণঅভ্যুত্থানে হামলাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে হামলাকারী অয়ন ওসমানের ক্যাডার আকাশ ও আরিয়ান রিফাত এখনও ধরা ছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এসব সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় নারায়নগঞ্জের সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।
ভূমিদস্যু ও সন্ত্রাসী ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদের আশীর্বাদে মাসদাইর ও জামতলা এলাকায় অরাজকতা ও মাদক বিক্রেতাদের আখড়ায় পরিনত করেছিল নামধারী ছিচকে সন্ত্রাসী আকাশ ও রিফাত।
ছাত্র জনতার আন্দোলনে অমানবিক ভাবে ছাত্রদের উপর হামলা ও গুলি করে আহত এবং নিহত করলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমায় নাম আসেনি। বরং বহাল তবিয়তে থেকে এখনো হুন্ডার মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করছে।

যদিও অয়ন ওসমান ও হাবিবুর রহমান রিয়াদ পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে প্রকাশ। এলাকার রাজনৈতিক শেল্টারে থেকে এ ধরনের কর্মকান্ড কোন ভাবেই মেনে নিতে পারছেনা নগরবাসী। অয়ন ওসমান দেশ ছেড়ে পালালেও আকাশ ও রিফাত এখনো ধরা ছোয়ার বাইরে থাকায় শংকিত হয়ে পড়েছে জনসাধারণ। তাই অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
Array

