বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা বিএনপির বর্ণাঢ্য রেলি।
কবির হোসেন বাবুঃ আজকের তথ্যচিএঃ
শোভাযাত্রা ও সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আড়াইহাজারে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ হিমেল এর নেতৃত্বে উচিতপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী,
সমর্থক হিন্দু মুসলিম নারী পুরুষের অংশগ্রহণ ছিল নজর কাড়ার মত।
শোভাযাত্রাটি আড়াই হাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আড়াইহাজার পৌরসভা বাজার ও প্রধান সড়ক প্রদিক্ষিন করে নোয়াপাড়া ঘুরে আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে এসে সমাপনি সমাবেশ স্থলে এসে শেষ হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ হিমেল বলেন, —- স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে, দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন।
তাই এদেশের মানুষের আস্থা বিশ্বাস ও ভালোবাসা শেষ আশ্রয়স্থল বিএনপি ।
আর ভালবাসার প্রতীক ধানের শীষ।৷ তিনি বলে আড়াইহাজার উপজেলা জনগণের ভালোবাসা সমথর্নের প্রতি সন্মান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। আড়াইহাহাজারের জনগনের প্রানের নেতা, সাড়ে ৭ লক্ষ জনতার হৃদয়ের বাদশা নজরুল আজ ইসলাম আজাদের প্রতি আস্থা রাখবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে আড়াইহাজার থেকে নজরুল ইসলাম আজাদকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করবেন।
বিএনপি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক
নজরুল ইসলাম আজাদ এর নেতৃত্বে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর, আনন্দ রেলিতে উচিৎপুরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও দুইটা পৌরসভার হাজার, হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা যোগদেন।


