• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা! 

     admin 
    14th Feb 2026 11:14 pm  |  অনলাইন সংস্করণ

    ভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা!

    ভোলা প্রতিনিধি: আব্দুল কাদির :

    ভোলার চরফ‌্যাশনে রা‌তের আঁধা‌রে একা পে‌য়ে এক ব‌্যা‌ক্তি‌কে কু‌পি‌য়ে হত্যা করে‌ছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো: ভূট্টু (৪৫)। তি‌নি ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের আক্তারুজ্জামানের ছে‌লে।
    শ‌নিবার রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ক‌লের হাট রাস্তার মাথা এলাকায় নিহতের বা‌ড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
    পু‌লিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমা‌নিক সাড়ে ৯ টার দি‌কে ভূট্টুকে রাস্তায় পেয়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেছে দুর্বুত্তরা। এঘটনার পর হত‌্যাকারী পা‌লি‌য়ে গে‌ছে। প‌রে স্থানীয় তা‌কে উদ্ধার ক‌রে চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। স্থানীয়‌দের ধারণা মাদকের বেচা-বি‌ক্রির শত্রুতার জে‌রে এই হত‌্যাকান্ড।

    শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়‌টি তদন্ত চল‌ছে এবং হত‌্যাকারী‌দের সনা‌ক্ত ক‌রে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা যা‌চ্ছে মাদকের কারবারী নি‌য়ে হত‌্যাকান্ড হ‌তে পা‌রে। ত‌বে নিহ‌তের না‌মে মাদ‌কের মামলা র‌য়ে‌ছে ব‌লে দাবী ক‌রেন তি‌নি।।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728