আজকের তথ্যচিএঃ নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালীর জাতির জন্য ঐতিহাসিক উপহার পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন করায় নারায়ণগণ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে শেখ রাশেল পার্কে আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে মহানগর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল উপস্হিত ছিলেন। তাকে পেয়ে পদ্মা সেতু নিয়ে তার অনুভূতি কি জানতে চাওয়া হয়।
আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যোগ্য পিতার যোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে।তার পক্ষেই সম্ভব এই দুর্লভ সেতু,যেটা বাংলাদেশের মানুষের জন্য যে সেতু উপহার দিয়েছেন। তার জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
অপরদিকে সন্ধার পর চাষাড়া বালুর মাঠ প্যারাডাইজ ক্যাবলের সামনে সাংসদ পুত্র অয়ন ওসমানের পক্ষ থেকে মহানগর ছাত্রলীগ ও জেলা যুবলীগের ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কেক কাটা ও আতশবাজির অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায় ও জেলা যুবলীগ নেতা আরাফাত খাঁন শান্তর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সুমিত, অরিজিৎ শীল মন্টি, রনজিৎ সাহা, সঞ্জয় ঘোষ, রাসেল প্রধান, রাজু প্রধান, এমডি ইমন, মোল্লা মামুন সহ বিভিন্ন ইউনিটের নেতৃ-বৃন্দ।
ছাত্রলীগ নেতা শুভ রায় বলেন পদ্মা সেতু সমগ্র দেশবাসীর স্বপ্নের সেতু ছিলো, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরন করে দিয়েছে, আমরা সবাই এতে মহাখুশি।
নারায়ণগঞ্জের প্রান পুরুষ জননেতা এ.কে.এম.শামীম ওসমান (এম.পি) মহোদয়ের সুযোগ্য সন্তান তরুন প্রজন্মের অহংকার এ.কে.এম অয়ন ওসমান মহোদয়ের পক্ষ থেকে মমতাময়ী প্রধানমন্ত্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যুবলীগ নেতা আরাফাত খাঁন শান্ত বলেন-
পদ্মা সেতু নিয়ে নানান সময় অনেক আলোচনা সমালোচনা হয়েছিলো, কিন্তু আজ সবকিছুর ইতি টেনে এই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে, যা একমাত্র আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে।
আমাদের তরুন প্রজন্মের আইডল জনাব এ.কে.এম.অয়ন ওসমান মহোদয় ও নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শহরে নজর কাড়ার মতন এই দুটি অনুষ্ঠানই শনিবার দিন সন্ধার পর পর শুরু হয়, এর আগে সকালে ওসমানী স্টেডিয়াম, বন্দর উপজেলা, ও সিটি করপোরেশন সহ বিভিন্ন যায়গায় পদ্মা সেতু উদ্ভোধনের অনুষ্ঠান উদযাপিত হয়।


