Kabir Hossain Babu
14th May 2025 6:57 pm | অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধি : আজকের তথ্যচিএ :
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মোড়টিতে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন।
দুপুরে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।


