• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ১৮৬, মামলা ৩৩ 

     admin 
    30th Jul 2025 8:42 pm  |  অনলাইন সংস্করণ

    আজকের তথ্যচিএঃ নিজস্ব প্রতিবেদকঃ

    রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৩টি মামলা রুজু করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

    তালেবুর রহমান জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম কাজ করে। টহল টিমগুলোর মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল, ২০টি ফুট পেট্রোল ও ২৭টি হোন্ডা পেট্রোল টিম। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ১ ডাকাত, ৫ চোর, ১৩ মাদক ব্যবসায়ী, ২ প্রতারক ও ১২ পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে ১১টি মোবাইল ফোন, ১টি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও ১ গ্রাম হেরোইন।

    ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে ৫ জনকে আটক করেছে। এদিকে, ডিবি-তেজগাঁও বিভাগ কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) কে গ্রেপ্তার করেছে।

    গুলশানে এক সাবেক এমপির বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জেরায় ৪টি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা রুজু হয়েছে। বর্তমানে ৭,৮১২টি মামলা তদন্তাধীন। এছাড়া, ট্রাফিক আইন ভঙ্গ করে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031