এিশাল উপজেলার মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে যেনো ভুত তারাবার কেউ নেই
আজকের তথ্যচিএঃ মোঃ দুলাল আহাম্মেদঃ
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাস্তার কাজ চলমান থাকলে ও দুর্নীতি আর অভিযোগের যেনো শেষ নেই। রাস্তাটি লম্বায় ২৮০০ স্কয়ার ফিট,পাশে ১২ ফিট কার্পেটিং করার কথা থাকলেও, ইটের খোয়ার পরিবর্তে রাস্তাটির কাজ চলছে রাস্তার পাশেই পরে থাকা পরিত্যক্ত মাটি দিয়ে। ছেলেরঘাট থেকে কানারঘাট পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজ চলমান।
রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার আলমও সাব কন্ট্রাক্টর হারুন অর রশিদ।
বেশ কিছুদিন ধরেই চলছে তাদের দুর্নীতির গুঞ্জন।
এ বিষয়ে সরজমিনে অনুসন্ধান করতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঠিকাদার আলম এর ভাই, পরিচয়দানকারী মিনহাজ, আমাদের প্রতিবেদককে জানান,উপজেলা প্রকৌশলীকে জানিয়ে কোন লাভ নেই। কারণ তিনি প্রতি সপ্তাহে একদিন আসে। এবং তার ভাগের টাকাবুঝে নিয়ে যায়। এ বিষয়ে আমাদের প্রতিবেদকের কথা হয়, উপজেলা প্রকৌশলী জুবায়ের এর সাথে। প্রকৌশলী জুবায়ের, টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এবং ঠিকাদারদের দুর্নীতির বিষয়ে। কি করনীয় জানতে চাইলে, তিনি বলেন আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।
ত্রিশাল উপজেলা বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা, যা ময়মনসিংহ সদর ও ভালুকা উপজেলার মাঝে অবস্থিত এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত, যা সুতিয়া ও পাগারিয়া নদীর মতো প্রাকৃতিক বৈশিষ্ট্য ধারণ করে এবং শিক্ষা ও অন্যান্য উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এটি ময়মনসিংহ সদর থেকে প্রায় ২১ কিমি দূরে অবস্থিত এবং এখানে ত্রিশাল সরকারি নজরুল ডিগ্রি কলেজ ও পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ উপজেলার মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। যেনো ভুত তারাবার কেউ নেই ।


