• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না: আপিল বিভাগ 

     admin 
    05th Apr 2022 3:07 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক:দেশের মহাসড়কগুলোতে অ্যাসিড ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না উল্লেখ করে হাইকোর্টের একটি আদেশ সংশোধন করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
    তবে সরকারের নীতিমালা অনুযায়ী, অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই। এ ছাড়া এ-সংক্রান্ত রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
    এক আবেদনের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এসব আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।

    এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেড’-এর সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে ইজিবাইকের চলাচল বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

    ঐ রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর সারা দেশের সড়কগুলো থেকে অ্যাসিড ব্যাটারিচালিত ইজিবাইক অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেন আদালত।
    এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন এবং রুল জারি করেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

    রিট আবেদনে বলা হয়, ইজি বাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজি বাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া ইজি বাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজি বাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনও রাজস্ব পাচ্ছে না।

    রিটে শিল্প মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিবসহ সাত জনকে বিবাদী করা হয়।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930