• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রুশ বাহিনী আরও ভয়ংকর হয়ে উঠতে পারে: ন্যাটো 

     admin 
    06th Apr 2022 4:21 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে চলমান যুদ্ধের সময়েও রাশিয়া আরও আগ্রাসী ও হিংসাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ।

    মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে স্টলটেনবার্গ জানান, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনী আরও বিধ্বংসী হয়ে উঠবে। এ সময় নতুন সমরাস্ত্র নিয়ে রাশিয়ার সেনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দনবাস হয়ে অধিকৃত ক্রিমিয়া পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে জানান তিনি।

    রাশিয়ার বিপক্ষে কিংবা ইউক্রেনের হয়ে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়টি আবারও খোলাসা করেছেন স্টলটেনবার্গ। তবে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে আরও সাঁজোয়া ট্যাংক, যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ভারী সমরাস্ত্র জোগান দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

    এ সময় রুশ বাহিনীর আগ্রাসনের কারণে মস্কোর সঙ্গে সব ধরনের আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন নরওয়ের অভিজ্ঞ এই সামরিক বিশেষজ্ঞ।

    রুশ হামলার জবাব দিতে রাশিয়ার সীমান্তবর্তী দেশ হাঙ্গেরিতে ৮০০, রোমানিয়ায় প্রায় সাড়ে তিন হাজার, বুলগেরিয়ায় ৯০০, স্লোভেনিয়ায় দুই হাজারের বেশি ও বাল্টিক অঞ্চলের দেশগুলোতে মোট ৪০ হাজার ন্যাটো সেনাকে যুদ্ধ জাহাজ, কামান, গোলাবারুদ, যুদ্ধ বিমানসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করেন স্টলটেনবার্গ।

    এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির প্রতিবেশী দেশ পোল্যান্ড।

    তবে ইউক্রেনকে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েও রুশ বাহিনীকে ঠেকানো অসম্ভব বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেন, ইইউ ও ন্যাটো সীমা লঙ্ঘন করলে তার পরিণতি হবে ভয়াবহ। অভিযান শেষ না হওয়া পর্যন্ত রুশ বাহিনী থামবে না বলেও হুঁশিয়ারি দেন পুতিন।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2022
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930