• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আজ রাত থেকে  বন্দরে লাঙ্গলবন্দ তীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু  

     Kabir Hossain Babu 
    04th Apr 2025 7:35 am  |  অনলাইন সংস্করণ

    সোনারগাঁও প্রতিনিধি : আজকের তথ্যচিএ :

    নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।স্নান এলাকায় টহলে থাকবেন সেনাবাহিনী, র‌্যাব, ব্রহ্মপূত্র নদে টহলে থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।
    নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপূত্র নদের কোল ঘেষে শুক্রবার রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হবে লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পাপমোচনে স্নানোৎসব শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২ টা ৫১ মিনিট পর্যন্ত। স্নানোৎসব উপলক্ষে নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 
    বৃহস্পতিবার দুপুরে লাঙ্গলবন্দ  স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
    জানা গেছে, ইতোমধ্যে স্নান এলাকায় ২০ টি স্নান ঘাটলায় কাপড় পাল্টানো, চিকিৎসা সেবায় ভ্রাম্যমান কেন্দ্র, শৌচাগার, বিশুদ্ধ পানি সরবারাহ, ও পূণার্থীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্যরা।  স্নান এলাকায় টহলে থাকবেন সেনাবাহিনী, র‌্যাব, ব্রহ্মপূত্র নদে টহলে থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

    জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগত পূর্ণার্থীদের সুবিধার্থে ১৬০ টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোন।  পূর্ণার্থীদের নিরাপত্তা জোরদার করতে  লাঙ্গলবন্দ  জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930